ads

Breaking News

হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েও মেসির পেনাল্টি না নেওয়ার কারণ
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Ugh PBR&B kale chips Echo Park.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Vice mlkshk crucifix beard chillwave meditation hoodie asymmetrical Helvetica.
Ugh PBR&B kale chips Echo Park.
Gluten-free mumblecore chambray mixtape food truck.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.

ফাইনালে কতোটা ফিট থাকবেন মেসি?

মেসিকে করা ফ্রাঙ্ক ফাবরার ট্যাকেল


নায়কের ভূমিকায় রক্ত দিয়ে দলের জয় নিশ্চিত করলেন লিওনেল মেসি। পায়ের গোড়ালি থেকে রক্ত বের হলেও মাঠ ছাড়েননি এই ফুটবল জাদুকর। সেই সাথে এক টুর্নামেন্টে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে ইতিহাস গড়লেন মেসি। তবে ইনজুরির গভীরতা জানা না যাওয়ায় মেসির ফাইনালে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শুনতে ছায়াছবির সংলাপ মনে হলেও ঠিক এমন দৃশ্য ফুটবল বিশ্বকে উপহার দিয়েছেন লিওনেল মেসি। কলম্বিয়ার বিপক্ষে কোপার সেমিফাইনালে মেসি ছিলেন মেসির মতোই উজ্জ্বল, নায়কের ভূমিকায়। ম্যাচের সপ্তম মিনিটে নজরকাড়া ড্রিবলিঙে কলম্বিয়ার রক্ষণের দেয়াল ভেঙে গোল করান লাউতারো মার্টিনেজকে দিয়ে।

এরপরই দিশেহারা কলম্বিয়া টার্গেট করে মেসিকে, শুরু করে উপর্যুপরি ফাউল। এমনই এক ফাউলে গোড়ালিতে আঘাত পান আর্জেন্টাইন ক্যাপ্টেন। দমে যাননি এলএমটেন, আহত হলেও মাঠ ছাড়েননি।

পায়ের মোজায় রক্ত দেখা গেলেও খেলা চালিয়ে গেছেন জয়ের নেশায়। আর তার এই রক্তের বিসর্জন যেন উদ্দীপনা বাড়িয়ে দিলো পুরো দলের। দুর্দান্তভাবে রক্ষণ সামলানোর সাথে সাথে মেসির নেতৃত্বে আক্রমণ শাণিত করেছে আর্জেন্টিনা। যদিও টাইব্রেকারে গড়ানো ম্যাচে শেষ পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত সেভে ফাইনালে ওঠে জয়ের উল্লাসে ভাসে আলবিসেলেস্তারা। কে জানে, সেই সেইভগুলোর পেছনেও বড় অনুপ্রেরণার নাম হয়তো লিওনেল মেসি।

শুধু দলের জয়ই না, গোল করিয়ে এক টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচ অ্যাসিস্টের ইতিহাস গড়েছেন মেসি। সাথে ব্যালন ডি’অর জয়ের তালিকায়ও এগিয়ে গেলেন ছয়বার ব্যালন ডি’অর জয়ী এলএমটেন। কোপার গোল্ডেন বুট প্রতিযোগীতায়ও এগিয়ে মেসি। ফাইনালে উঠার পর মেসি তার অফিসিয়াল ফেসবুক পেইজে জানান, এই দলের অংশ হয়ে তিনি গর্বিত ও আনন্দিত। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে পরবর্তী লক্ষ্যের জন্য এগিয়ে যেতে চান তিনি।

তবে গোড়ালির ইনজুরির গভীরতার ব্যাপারে এখনো কোনো খবর না পাওয়ায়, অনিশ্চয়তা তৈরী হয়েছে মেসির কোপা ফাইনাল খেলা নিয়ে। তবে মেসি যখন ইনজুরির পরেও আধঘণ্টা ব্যথার উপস্থিতি টের না পাইয়ে খেলে গেছেন, ফাইনালেই তার না খেলার সম্ভাবনা ক্ষীণ। আবার শতভাগ ফিট মেসিকে এমন ম্যাচে না পাওয়াটা হবে আর্জেন্টিনার নেহাতই দূর্ভাগ্য। দেখা যাক, লাতিন অমরত্বের পথে কী করেন ক্যাপ্টেন মেসি।

কোন মন্তব্য নেই